ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত মো. মামুনুল হকের স্বজনদের আহাজারি। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় চার্জার থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. মামুনুল হক নামের একজন অটোরিকশা চালক মারা গেছেন। ২৫ সেপ্টেম্বর বুধবার সকালে মেলান্দহ পৌরসভার শাহজাদপুর ব্রাহ্মণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার শুক্কুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাচালক মামুনুল হক (২৭) প্রতিদিনের মতো বাইরে ভাড়া খেটে অটোরিকশা নিয়ে মঙ্গলবার রাতে বাড়ি ফেরেন। নিজের বসতঘরের পাশেই অটোরিকশা চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেখানে সারারাত চার্জ শেষে বুধবার সকাল ৭টার দিকে গোসল শেষে ভেজা শরীরে চার্জার খুলে অটোরিকশা সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের কর্মক্ষম এই ব্যক্তির মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মেলান্দহ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) দীলিপ কুমার সরকার বাংলারচিঠিডটকমকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুনুল হক নামের একজন অটোচালকের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

আপডেট সময় ০৫:৩৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪