ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

বৈরুতের উত্তরাঞ্চলীয় গ্রামে ইসরাইলি হামলায় নিহত ৩

লেবানন বলেছে, ২৫ সেপ্টেম্বর বুধবার বৈরুতের উত্তরে একটি গ্রামে ইসরাইলি হামলায় তিনজন নিহত হয়েছে। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কেসেরওয়ান জেলার মায়েসরা গ্রামে ইসরাইলি শত্রুর হামলায় তিনজন নিহত ও নয়জন আহত হয়েছে। শিয়া সংখ্যাগরিষ্ঠ গ্রামটি লেবাননের রাজধানী থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে একটি খ্রিস্টান পর্বত এলাকায় অবস্থিত।

নাম প্রকাশ না করার শর্তে, লেবাননের একটি নিরাপত্তা সূত্র এর আগে এএফপিকে জানায়, মায়েসরা গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে ইসরাইল এই হামলা চালিয়েছে। এক নারী বাসিন্দা বলেন, তার গ্রামে ওই হামলার আঘাতে একটি বসত বাড়ি ও একটি ক্যাফে ধ্বংস হয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, মায়সরায় দুটি রকেট হামলা চালানো হয়।

ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালানোর পর গাজা যুদ্ধের সূত্রপাত হলে দীর্ঘদিনের শত্রু হিজবুল্লাহ ও ইসরাইল প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় করে আসছে।

সাম্প্রতিক দিনগুলিতে ইসরাইলের তীব্র হামলার বহি:প্রকাশ গাজা থেকে লেবাননে স্থানান্তরিত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বৈরুতের উত্তরাঞ্চলীয় গ্রামে ইসরাইলি হামলায় নিহত ৩

আপডেট সময় ০৯:৩৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪