ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

বকশীগঞ্জে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন, স্মারকলিপি পেশ

বকশীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে মানববন্ধন। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বেলা ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক ফরহাদ হোসেন, বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ ও বাঘাডুবি দাখিল মাদরাসা সুপার মওলানা মিজানুর রহমান।

এসময় বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, মেরুরচর হাছেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, জাগির পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, আলীরপাড়া মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, লাউচাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, আইরমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেসবাহ উল হক তুহিন, নিলাখিয়া আরজে পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সহিদুল ইসলাম রুপন উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট দপ্তর বরাবর স্মারকলিপি পেশ করেন মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা।

তারা দ্রুত বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি অনুরোধ জানান। তা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষকরা।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

বকশীগঞ্জে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন, স্মারকলিপি পেশ

আপডেট সময় ১০:০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪