ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ এড়ালো দক্ষিণ আফ্রিকা

বোলারদের নৈপুণ্যে আফগানিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো দক্ষিণ আফ্রিকা। ২২ সেপ্টেম্বর রবিবার রাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। প্রথম দুই ওয়ানডে জয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জিতলো আফগানরা। এই সিরিজের আগে তিন ফরম্যাটে পাঁচ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়হীন ছিলো আফগানিস্তান।

শারজাহতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭৯ রানের মধ্যে ৪ উইকেট হারায় আফগানিস্তান। এক প্রান্ত আগলে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে একাই লড়াই করেছেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তাকে সঙ্গ দিতে পারেননি কেউই।

২৮তম ওভারে দলীয় ১৩২ রানে সপ্তম ব্যাটার হিসেবে সাজঘরে ফিরেন গুরবাজ। ৭টি চার ও ৪টি ছক্কায় ৯৪ বলে ৮৯ রান করেন তিনি।

শেষ দিকে আল্লাহ মোহাম্মদ গাজানফারের ২টি চার ও ৩টি ছক্কায় ১৫ বলে ঝড়ো ৩১ রানের সুবাদে সম্মানজনক সংগ্রহ পায় আফগানিস্তান। ৩৪ ওভারে ১৬৯ রানে অলআউট হয় আফগানরা। লুঙ্গি এনগিডি, নাবাইয়োমজি পিটার ও আন্দিলে ফেলুকুওয়া ২টি করে উইকেট নেন।

১৭০ রানের জবাবে বড় ইনিংস খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকার টপ-অর্ডার ব্যাটাররা। ৮০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিলো তারা। তবে চতুর্থ উইকেটে আইডেন মার্করাম ও ট্রিস্টান স্টাবসের ৮৯ বলে অবিচ্ছিন্ন ৯০ রানের উপর ভর করে ১০২ বল বাকী রেখে স্বস্তির জয় পায় দক্ষিণ আফ্রিকা। ৪টি চার ও ৩টি ছক্কায় ৬৭ বলে অপরাজিত ৬৯ রান করেন মার্করাম। ২৬ রানের অনবদ্য ইনিংস খেলেন স্টাবস।

৮৯ রানের সর্বোচ্চ ইনিংস খেলার কারনে সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন গুরবাজ। ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ১৯৪ রান করে সিরিজ সেরাও হয়েছেন গুরবাজ।

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ এড়ালো দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় ০৬:১৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪