ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন দিশানায়েকে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনূঢ়া কুমারা দিশানায়েকে। তিনি মার্ক্সবাদী হিসেবে বেশ জনপ্রিয়। শ্রীলঙ্কার নির্বাচন কমিশন দিশানায়েকেকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে। খবর আল জাজিরার।

২১ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত নির্বাচনে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় ও তৃতীয় পছন্দের প্রার্থীকে বিবেচনায় নিয়ে নতুন করে ভোট গণনা করা হয়। শ্রীলঙ্কার ইতিহাসে দ্বিতীয়বার ভোট গণনার ঘটনা ছিল এই প্রথম।

দুই শীর্ষ প্রতিযোগী এনপিপি দলের অনূঢ়া কুমারা দিশানায়েকে ও বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসা ছাড়া বাকিরা প্রার্থীরা নির্বাচনী লড়াই থেকে বাদ পড়ে যান তুলনামূলক কম ভোট পাওয়ার কারণে।

এগিয়ে থাকা দুই প্রার্থীকে দ্বিতীয় পছন্দের প্রার্থী হিসেবে যারা ভোট দিয়েছিলেন সেগুলো পরে আবার গণনা করা হয়।

সেই গণনা শেষ হওয়ার পর দেশটির নির্বাচন কমিশন অনূঢ়া কুমারা দিশানায়েকেকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর সোমবার নির্বাচিত নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে আশা করা হচ্ছে।

জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন দিশানায়েকে

আপডেট সময় ১১:৪৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪