ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

ইসলামপুরে আইএইচটি শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীরা। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় শেখ হাসিনা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে পূর্বের ঘটনার জের ধরে তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। ২০ সেপ্টেম্বর শুক্রবার রাতে আইএইচটিতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, আইএইচটি শিক্ষক শাহ মো. মোখলেছুর রহমানের বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবি জানিয়ে গত মে মাসে সপ্তাহব্যাপী আন্দোলন করে শিক্ষার্থীরা। পরে ঘটনার তদন্ত টিম গঠন করায় বিচারের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। পূর্বের ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্য ধাওয়া পাল্টা দাওয়ার ঘটনায় লক্ষ্মীপুর জেলার আব্দুস সাত্তারের ছেলে সাহারুল (২৪), শেরপুর জেলার মুন্সিরচর গ্রামের মোবারক হোসেনের ছেলে মো. রনি (২৩), কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ গ্রামের জমশেদ আলমের ছেলে মোহাম্মদ ভান্ডারী (২২), শেরপুর জেলার কবিরাজ পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে নবীন (২১), টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার চরপাডড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মাসুদ মিয়া (১৯) ও ময়মনসিংহ জেলার তারাকান্দা গ্রামের চান মিয়ার ছেলে রাকিব (২১) গুরুত্বর আহত হন। দ্রুত আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান।

এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার জানান, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামপুরে আইএইচটি শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

আপডেট সময় ১১:৪৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪