ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

মাদারগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

জামালপুরের মাদারগঞ্জে ধান ক্ষেতে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে আব্দুর রশিদ (৪০) নামের একজন কৃষক মারা গেছেন। ২০ সেপ্টেম্বর শুক্রবার উপজেলার দক্ষিণ গাবেরগ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নবাব আলী খানের ছেলে।

নিহতের খালাত ভাই মোবারক হোসেন খান জানান, শুক্রবার আব্দুর রশিদ তার ধান ক্ষেতে কাজ করার সময় একটি বিষাক্ত সাপে তাকে কামড় দেয়। সাথে সাথে সাপটিকে ধরে মেরে ফেলেন স্থানীয়রা। পরবর্তীতে তার শরীরে প্রতিক্রিয়া দেখা দিলে তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারল হাসপাতালে পাঠায়। সেখানে পৌঁছুলে জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, কিছুদিন ধরে মাদারগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের উপদ্রব বেড়ে গেছে। গত কয়েক মাসে সাপের কামড়ে বেশকিছু রোগী মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৭:৩৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪