ঢাকা ০২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা

জামালপুরে প্রাণিসম্পদ বিষয়ক সিএসপিদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ এর অর্থায়নে ও কারিগরি সহায়তায় পরিচালিত উন্নয়ন সংঘ(ইউএস) কর্তৃক বাস্তবায়নাধীন সীডস প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী প্রাণিসম্পদ বিষয়ক স্থানীয় সেবাদানকারী (সিএসপি)দের মৌলিক প্রশিক্ষণ ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসির শেওলা সভাকক্ষে পাবলিক এবং প্রাইভেট সেক্টরের সহযোগিতায় প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে জামালপুর সদর উপজেলার চারজন, ইসলামপুর উপজেলা থেকে চারজন ও দেওয়ানগঞ্জ উপজেলা থেকে চারজনসহ মোট ১২ জন প্রাণিসম্পদ বিষয়ক সিএসপি অংশ নেন।

প্রশিক্ষণটিতে মুখ্য প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. হামিদা খাতুন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. রাসেল মাহমুদ এবং রেনাটা এনিমেল হেলথ ডিভিশনের জামালপুর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট সেলস ম্যানেজার মো. বাবুল হোসেন। প্রশিক্ষণটি সঞ্চালনা ও সমন্বয় করেন উন্নয়ন সংঘ সীডস প্রকল্পের প্রোগ্রাম অফিসার ইকোনোমিক ইনক্লুশন মো. মজিদুল ইসলাম।

বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। ছবি: বাংলারচিঠিডটকম

প্রশিক্ষণের মাধ্যমে প্রানিসম্পদ বিষয়ক সিএসপিরা বাস্তবায়ককারী সংস্থা, দাতা সংস্থা, সীডস প্রজেক্ট, উপকারভোগীর ধরন, বসতভিটায় বাস্তবায়নযোগ্য আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ড, প্রাণিসম্পদ বিষয়ক আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ড, হাঁস-মুরগি পালন, ছাগল পালন, দুগ্ধবতী গাভী পালন ও গবাদি প্রাণি মোটাতাজাকরণ বিষয়ে বিশদ ধারণা অর্জন করে। ওই প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি প্রাণির জাত, বাস-স্থান ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ-বালাই, ভ্যাকসিন সিডিউল, রোগ-বালাই দমনে করনীয় এবং সরকারি ও বেসরকারিভাবে উদ্ভাবিত আধুনিক প্রযুক্তি ও কলাকৌশর সম্পর্কে বিশদ ধারণা অর্জন করে।

প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত সিএসপিরা ইন্নয়ন সংঘ সীডস কর্মসূচির কর্ম এলাকার তিন হাজার লক্ষ্যিত পরিবার ও ২০০ আত্মনির্ভরশীল এবং কমিউনিটি পযায়ে প্রাণিসম্পদ বিষয়ক বিভিন্ন আয়বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়নের জন্য আয়বৃদ্ধিমূলক কাজের সেশন প্রদান, কারিগরি সহায়তা প্রদান, প্রদর্শনী স্থাপন, মাঠ দিবস উদযাপন, গুণগত মানসম্পন্ন উপকরণ সহায়তা প্রদান, চিকিৎসা সেবা প্রদান, কৃষি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা প্রদান করবে।

প্রশিক্ষণে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম এবং পরিচালক (কর্মসূচী) মুর্শেদ ইকবাল, এসডিএইচসি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার লিটন সরকার এবং উন্নয়ন সংঘ সীডস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার এসএ শামসুদ্দিন।

জনপ্রিয় সংবাদ

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

জামালপুরে প্রাণিসম্পদ বিষয়ক সিএসপিদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

আপডেট সময় ১২:৩২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪