ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলের ‘অবৈধ’ দখলদারিত্ব বন্ধের দাবি

ফিলিস্তিন ভূখণ্ডে ১২ মাসের মধ্যে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব বন্ধ এবং এতে অ-সম্মতির জন্য নিষেধাজ্ঞা আরোপের দাবি সম্বলিত একটি প্রস্তাবে ১৮ সেপ্টেম্বর বুধবার জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো ভোট দিয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবটিতে পক্ষে ১২৪টি এবং বিপেক্ষ ১৪টি ভোট পড়ে। ৪৩টি দেশ ভোট দানে বিরত থাকে। ফিলিস্তিনি প্রতিনিধি দল প্রস্তাব গৃহিত হওয়াকে ‘ঐতিহাসিক’ বলে ঘোষণা করেছে।

এদিকে গাজা যুদ্ধের এক বছর পূর্তি হওয়ার প্রাক্কালে প্রস্তাবটি গৃহিত হয়েছে।

প্রস্তাবটি প্রথম উপস্থাপন করে ফিলস্তিনি প্রতিনিধিদল। এতে অবিলম্বে দখলকৃত ফিলিস্তিন অঞ্চলে ইসরাইলের অবৈধ উপস্থিতি বন্ধের দাবি জানানো হয়। প্রতিনিধি দল এ জন্যে ১২ মাসের বেশি সময় বেঁধে না দেয়ার আহ্বান জানায়। যদিও আগের একটি খসড়ায় ছয় মাস সময় দেয়া হয়েছিল।

তবে, ইসরাইল প্রস্তাবটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমার্স্টেইন এক্স-এ বলেছেন, এটি বাস্তবতা বিবর্জিত একটি বিকৃত সিদ্ধান্ত যা সন্ত্রাসবাদকে উস্কে দেবে এবং শান্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে।

কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রস্তাব গ্রহণকে স্বাগত জানিয়ে একে ফিলিস্তিনি জনগণের সংগ্রামের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতির প্রতিফলন বলে মন্তব্য করেছে।

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলের ‘অবৈধ’ দখলদারিত্ব বন্ধের দাবি

আপডেট সময় ০৫:৪২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪