ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সংলাপ, গঠিত হল মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক জামালপুরে শিক্ষার্থী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পেল নতুন পোশাক একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে সরিষাবাড়ীতে হয়ে গেল ঘুড়ি উৎসব মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী

ঢাকায় সরকারি মাধ্যমিক শিক্ষক লাঞ্ছিত, জড়িত কর্মকর্তাদের বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন। ছবি: আসমাউল আসিফ

সরকারি মাধ্যমিক শিক্ষকদের লাঞ্ছিত করায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে শহরের বকুলতলা মোড়ে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক হালিমা খাতুনের সভাপতিত্বে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক সংসদের সম্পাদক সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিম, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সহকারী প্রধান শিক্ষক শামসুল হক, জামালপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল জলিল, রফিউদ্দিন, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিশাম আল মাহান্নাভ, আমিমুল আহসান নয়নসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকায় মাধ্যামিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সামনে উপবৃত্তি প্রকল্প থেকে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ঢাকার আজিমপুর সরকারি গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল নাহিয়ান ও মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবুল কালাম আজাদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষী কর্মকর্তাদের গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষকেরা।

জনপ্রিয় সংবাদ

শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ

ঢাকায় সরকারি মাধ্যমিক শিক্ষক লাঞ্ছিত, জড়িত কর্মকর্তাদের বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন

আপডেট সময় ০৫:৪৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪