ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে পুলিশ সদস্য ও তার ভাইয়ের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে পুলিশ সদস্য ও তার ভাইয়ের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে এক পুলিশ সদস্য ও তার বড় ভাই এর বিরুদ্ধে জমি দখল, রাস্তা বন্ধ, বাড়ি ভাঙচুর ও মারপিটের ঘটনায় তাদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

১৪ সেপ্টেম্বর শনিবার বিকালে নিলক্ষিয়া ইউনিয়নের চৌরাস্তা মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মিজানুর রহমান, শামসুল হক চটকু, সিরাজুল হক ও সাজেদা বেগম বাচ্চি, নুরুজ্জামাল মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নিলক্ষিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ও ময়মনসিংহ জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্য শাহীন মিয়া ও তার বড় ছেলে সোহেল রানা এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন। শাহীন মিয়া পুলিশ সদস্য হওয়ায় তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

পুলিশ সদস্য শাহীন মিয়া ও তার বড় ভাই সোহেল রানা এলাকায় জোরপূর্বক জমি দখল করে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তারা স্থানীয় মাঞ্জালিয়া গ্রামের কয়েক জনের জমি দখল করে চাষাবাদ বন্ধ করে দিয়েছেন।

সম্প্রতি ওই গ্রামের এক বৃদ্ধা নারীকে নিজ ঘরে কুপিয়ে যখম করে পুলিশ সদস্য শাহীন মিয়া। পাশাপাশি তারা অন্যের জমিতে পানি সেচ দেওয়া বন্ধ করে দেওয়া সহ চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন। তাদের এমন কর্মকাণ্ডে পুরো এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই পুলিশ সদস্য শাহীন ও তার ভাই সোহেল রানাকে দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি অনুরোধ করেন ভুক্তভোগীরা।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

বকশীগঞ্জে পুলিশ সদস্য ও তার ভাইয়ের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৪২:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪