ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

মানবিক করিডোর অঞ্চলে ইসরাইলি হামলায় নিহত ৪০

Lorem ipsum

বাংলারচিঠিডটকম ডেস্ক:

ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস নগরীর আল-মাওয়াসি মানবিক করিডোর অঞ্চলে ১০ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে ইসরাইলি হামলায় ৪০ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী বলেছে তারা ওই এলাকায় হামাসের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ১০ সেপ্টেম্বর এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর এএফপি’কে বলেন, সেখানে হামলার পর ‘শহিদ ৪০ এবং আহত ৬০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

মুগাইর আরও বলেন, ‘আমাদের উদ্ধারকর্মীরা নিখোঁজ ১৫ জনকে উদ্ধারে এখনো কাজ করছে।’

বেসামরিক প্রতিরক্ষা সূত্র পৃথকভাবে জানিয়েছে, সেখানে হামলায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘মাওয়াসি খান ইউনিস হত্যাকাণ্ডে অনেক পরিবার পুরোপুরিভাবে মাটির নিচে চাপা পড়ে আছে।’

১০ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা ‘খান ইউনিসের মানবিক করিডোর এলাকায় হামাসের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে।’

গাজা উপত্যকার বিভিন্ন সংগঠন ইসরাইল রাষ্ট্রের এবং আইডিএফ সৈন্যের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে ধারাবাহিকভাবে মানবিক করিডোর এলাকাসহ বেসামরিক এবং মানবিক অবকাঠামোর অপব্যবহার করে আসছে।

এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে হামাস বলেছে, হামলার স্থানে তাদের যোদ্ধারা উপস্থিত ছিল বলে দাবি করা ‘একটি নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছু নয়।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

মানবিক করিডোর অঞ্চলে ইসরাইলি হামলায় নিহত ৪০

আপডেট সময় ০৮:৩৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪