ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

দেওয়ানগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় শিপন মিয়া (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ২৭ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামে ওই লাশ উদ্ধার করা হয়। শিপন মিয়া ওই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে।

জানা গেছে, শিপন মিয়া এক বছর আগে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বগারচর গ্রামের আব্দুস কুদ্দুসের মেয়ে মিনা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হতো। ঘটনার কয়েকদিন আগে শিপনের সাথে ঝগড়া করে বাবার বাড়ি যান তার স্ত্রী। স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করে স্থানীয়রা।

নিহতের স্ত্রী মিনা বেগমের দাবি স্বামীর সাথে কোন মনমালিন্য ছিল না তার। সবকিছু স্বাভাবিকই ছিল।

শিপনের মা বলেন, ২৬ আগস্ট রাতে আমার ছেলে ওর বউকে বাড়ি ফিরিয়ে আনতে যায়। কিন্তু বউকে সাথে করে আনতে না পারায় আমার ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে নিহতের পরিবারের কোন অভিযোগ পাইনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

দেওয়ানগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

আপডেট সময় ০৯:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪