ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

বন্যার্তদের জন্য কনসার্ট, ২০ ট্রাক ত্রাণ ও ২১ লাখ টাকা সংগ্রহ

বাংলারচিঠিডটকম ডেস্ক:

বন্যার্তদের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘জরুরি সংযোগ’ কনসার্টের আয়োজন করা হয়। ২৩ আগস্ট শুক্রবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আয়োজন করা এই কনসার্টে অংশ নেয় শিরোনামহীন, সায়ানসহ ৩০টির মতো ব্যান্ড ও শিল্পী; এ সময় বিভিন্ন গান পরিবেশন করেন তারা।

মূলত এই কনসার্টের মাধ্যমে শ্রোতা ও দর্শনার্থীরা বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে টাকা ও ত্রাণ নিয়ে আসেন। এতে ২০ ট্রাক ত্রাণ ও ২১ লাখ টাকা সংগ্রহ হয়েছে বলে জানিয়েছে ব্যান্ড শিরোনামহীন।

২৪ আগস্ট শনিবার সামাজিক মাধ্যমে শিরোনামহীন জানিয়েছে, গতকাল বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে ‘জরুরি সংযোগ’ কনসার্ট থেকে অর্থ সংগ্রহ হয়েছে ২১ লক্ষ ৪১ হাজার দুইশত টাকা। পাশাপাশি বন্যা কবলিত এলাকার জন্য প্রায় ২০ ট্রাক পরিমাণ ত্রাণ সংগ্রহ করা হয়েছে।

শিরোনামহীন জানায়, ‘কৃতজ্ঞতা রইল যারা এভাবে পাশে এসে দাঁড়িয়েছেন, সমস্ত শিল্পীদের যারা বিনা পারিশ্রমিকে পারফর্ম করেছেন। কৃতজ্ঞতা জানাই আয়োজকদের এবং ভলান্টিয়ারদের যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছেন। খুব দ্রুত ভলান্টিয়াররা বন্যা আক্রান্ত অঞ্চলে সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। গত কয়েকটা সপ্তাহ বাংলাদেশ শুধু অবাকই করে গেছে আমাদের। মানুষ মানুষের জন্যে।’

এর আগে শিরোনামহীনের পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়। যেখানে দেখা যায়, ‘জরুরি সংযোগ’ কনসার্টে পারফর্ম করছে দলটি। যেখানে তারা প্রথমবারের মতো স্টেজে গাইছে ছাত্র-জনতার আন্দোলন নিয়ে সদ্য প্রকাশিত নতুন গান ‘কেন’!সূত্র:ঢাকাপোস্ট।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

বন্যার্তদের জন্য কনসার্ট, ২০ ট্রাক ত্রাণ ও ২১ লাখ টাকা সংগ্রহ

আপডেট সময় ০৯:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪