ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার

ইউক্রেন যাওয়ার প্রাক্কালে ‘শান্তির’ আহ্বান ভারতের প্রধানমন্ত্রী মোদির

বাংলারচিঠিডটকম ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ আগস্ট বুধবার ইউক্রেন-রাশিয়া উভয়কে ‘শান্তি ফিরিয়ে আনার’ আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে তিনি এ আহ্বান জানান।

মোদি ভারতের ঐতিহাসিক মিত্র রাশিয়ায় সফরকালে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জড়িয়ে ধরায় কিয়েভ নিন্দা জানানোর কয়েক সপ্তাহ পর তিনি ইউক্রেন সফরে যাচ্ছেন।

রাশিয়ায় মোদির ওই সফরের কঠোর নিন্দা জানিয়ে জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তখন এক পোস্টে লিখেছিলেন, ‘রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের সবচেয়ে বড় শিশু হাসপাতালে হামলা চালিয়েছে। এতে টার্গেট করা হয়েছে ক্যান্সার আক্রান্ত শিশুদের। অনেকে ধ্বংসস্তূপে চাপা পড়েছে। এটি শান্তি প্রচেষ্টার জন্য এটি বড় ধাক্কা এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নেতা (মোদি) বিশ্বের সবচেয়ে বড় জঘন্য অপরাধীকে (পুতিন) এ দিনই আলিঙ্গন করেছেন।’

শুক্রবার ইউক্রেন সফরের আগে ৭৩ বছর বয়সী মোদি প্রথমে পোল্যান্ড যাবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদি বলেন, ‘একজন বন্ধু এবং অংশীদার হিসাবে আমরা এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আশা করি।’

মোদি সরকার ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ঘটনার স্পষ্ট নিন্দা জানায়নি। বরং ভারত সংলাপের মাধ্যমে উভয় পক্ষকে বিরোধ মীমাংসা করার আহ্বান জানায়।

এটি হবে মোদির প্রথম ইউক্রেন সফর। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। তিনি জেলেনস্কির সঙ্গে ‘চলমান ইউক্রেন সংঘাতের একটি শান্তিপূর্ণ মীমাংসা’ ও ‘ভারত-ইউক্রেনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো গভীর’ করার বিষয়ে আলোচনা করবেন।

জুলাইয়ে ইউক্রেনের একাধিক শহরে রাশিয়ার গোলার আঘাতের কয়েক ঘণ্টা পর মোদি মস্কো সফর করেন। রাশিয়ার ওই হামলায় ইউক্রেনের ৩৬ জনের বেশি মানুষ নিহত হয় ও কিয়েভের একটি শিশু হাসপাতালের ব্যাপক ক্ষতি হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত

ইউক্রেন যাওয়ার প্রাক্কালে ‘শান্তির’ আহ্বান ভারতের প্রধানমন্ত্রী মোদির

আপডেট সময় ০৫:২০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪