ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

জামালপুরে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫তম জন্মজয়ন্তী উদযাপিত

নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে পদযাত্রা বের করা হয়।ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

নানা আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫তম জন্মজয়ন্তী উযদাপিত হয়েছে। ১৮ আগস্ট রবিবার সন্ধ্যায় এ উপলক্ষে পদযাত্রা, আলোচনা ও গুরু ভাসান খোয়াজ খিজিরের ভেলা ভাসান কর্মসূচির আয়োজন করে থিয়েটার অঙ্গন।

গ্রাম থিয়েটারের শ্লোগান ‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ও ‘গণহত্যা মানেই ইতিহাসকে সাক্ষী রেখে ভবিষ্যৎকে ধ্বংস করা’ সেলিম আল দীনের এই অমর বাণী ধারণ করে গ্রাম থিয়েটারের সদস্য সংগঠন থিয়েটার অঙ্গন জামালপুর নাট্যাচার্যের জন্মজয়ন্তী উদযাপন আয়োজন করে।

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে পদযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

থিয়েটার অঙ্গনের অধিকারী শাহীন রহমানের সভাপতিত্বে সভায় নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী বক্তব্য রাখেন।

এরপর ব্রহ্মপুত্র নদে গুরু ভাসান খোয়াজ খিজিরের ভেলা ভাসান হয়। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে থিয়েটার অঙ্গনের পক্ষ থেকে রাধাচূড়া গাছের চারা রোপণ করা হয়।

এসব কর্মসূচিতে থিয়েটার অঙ্গনের সদস্য ও অন্যান্য অতিথিরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

জামালপুরে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫তম জন্মজয়ন্তী উদযাপিত

আপডেট সময় ০৯:১৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪