ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ রাষ্ট্রপতির

বাংলারচিঠিডটকম ডেস্ক:

জনগণ যাতে দ্রুত ন্যায় বিচার পায় সেজন্য প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

১৮ আগস্ট রবিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচজন বিচারপতির এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জাতীয় বার্তা সংস্থা বাসসকে জানান, নবনিযুক্ত প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের নতুন বিচারপতিদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন যে, মামলা জট কমানোর ব্যাপারেও প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অন্যান্য বিচারপতিগণ হলেন- বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি এস. এম. এমদাদুল হক।

সাক্ষাতকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি জানান, সুপ্রিম কোর্টের উভয় বিভাগেই সকল বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।

বৈঠকে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব নাসিমুল গনি এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ রাষ্ট্রপতির

আপডেট সময় ০৯:২৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪