ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

দর্শকবিহীন স্টেডিয়ামে টেস্ট খেলবে বাংলাদেশ-পাকিস্তান

বাংলারচিঠিডটকম ডেস্ক:

দর্শকবিহীন স্টেডিয়ামে করাচিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ-পাকিস্তান। এরপর ৩০ আগস্ট থেকে করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল। বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সিরিজের শেষ টেস্ট দেখার সুযোগ পাবে না দর্শকরা। করাচি স্টেডিয়ামের সংস্কার কাজ এখনও বাকী থাকায় মাঠে প্রবেশ করতে পারবে না দর্শকরা।

আগামী বছর ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ওই টুর্নামেন্টকে সামনে রেখে সম্প্রতি লাহোরের গাদ্দাফি ও করাচির জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ শুরু করেছে পিসিবি। এখনও গ্যালারির বেশিরভাগ অনেকাংশের কাজ বাকী। এ অবস্থায় গ্যালারিতে দর্শক প্রবেশ ঝুঁকিপূর্ণ। তাই করাচিতে বাংলাদেশ-পাকিস্তানের শেষ টেস্টে দর্শকবিহীন আয়োজন করার সিদ্বান্ত নিয়েছে পিসিবি। সংস্কারের কাজ পুরোপুরি শেষ করতে আরও বেশ কিছু দিন সময় লাগবে বলে জানিয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড।

বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘করাচি স্টেডিয়ামের সংস্কার কাজ এখনও অনেক বাকী আছে। এ অবস্থায় ভক্তদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাই করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট দেখতে মাঠে প্রবেশ করতে পারবে না দর্শকরা।’

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানের লাহোরে আছে বাংলাদেশ দল। প্রথম টেস্টকে সামনে রেখে ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে টাইগাররা। প্রথম টেস্ট খেলতে ১৭ আগস্ট রাওয়ালপিন্ডি রওনা দিবে শান্ত-সাকিবরা।

আপলোডকারীর তথ্য

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

দর্শকবিহীন স্টেডিয়ামে টেস্ট খেলবে বাংলাদেশ-পাকিস্তান

আপডেট সময় ১০:২৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪