ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ

বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

দুর্নীতি, ভূমিদস্যুতা ও নানা অনিয়মের অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতিকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

১৩ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টায় ধানুয়া কামালপুর-রৌমারী মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে চেয়ারম্যানের দ্রুত অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলের পর ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ মাঠে এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য খাইরুল ইসলাম, ইউপি সদস্য ছামিউল হক, ইউপি সদস্য মোর্শেদ আলম, ইউপি সদস্য লাবনী আক্তার ও যুবদল নেতা ফুলু মিয়া।

বিক্ষোভকারীরা চেয়ারম্যান মশিউর রহমান লাকপতির বিরুদ্ধে আনীত সকল অভিযোগ তদন্ত করে এবং তার বিরুদ্ধে ইউপি সদস্যদের দেওয়া অনাস্থা প্রস্তাব কার্যকর করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি বলেন, একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহিত না হওয়ায় কতিপয় ইউপি সদস্য আমার বিরুদ্ধে লোক দিয়ে মানববন্ধন করিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ

আপডেট সময় ০৭:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪