ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

কর্মস্থলে ফেরা জামালপুরের পুলিশদের শুভেচ্ছা জানালো শিক্ষার্থীরা

পুলিশদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। ছবি : বাংলারচিঠিডটকম

মো. আলমগীর
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর পুলিশ লাইন্সে কর্মস্থলে ফেরা পুলিশদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও যুবদল-ছাত্রদলের সদস্যরা। ১২ আগস্ট সোমবার দিনব্যাপী এই কাজ করে তারা।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যবস্থাপনায় ও জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের দিক নির্দেশনায় সকাল থেকেই শিক্ষার্থীরা সমবেত হয় জামালপুর পুলিশ লাইন্সের সামনে। তারা সড়কের দুই পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম চালায়। তারা স্থানীয় পুলিশ লাইন্স, পুলিশ ড্রাইভিং ট্রেনিং সেন্টার ও ম্যাপ পেপার মিল এলাকায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালান।

পরে শিক্ষার্থীরা পুলিশ লাইন্সের গেটে কর্মস্থলে ফিরে আসা পুলিশদের চকলেট ও ফুল দিয়ে বরণ করে নেয়।

এ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান ইলি। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রম ও পুলিশদের ফুল দিয়ে বরণ করার সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিয়াজুর রহমান শুভ, শাহরিয়ার জীবন, শাহরিয়ার শুভ মাহমুদুল হক সৌরভ, মিনহাজ, সোহান, স্বাধীন, আরিফুল ইসলাম, সিয়াম প্রমুখ।

এছাড়াও জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রমজান, ওলামা দলের মাওলানা শাকিলুর রহমান, জেলা ছাত্রদলের সুমন, শাকিল, রাশেদ, ইমরান, অনীক, সোহাগ, আরিফ, মৃদুল, সাইদুর, সানি, কাকন, নাহিদ, আকাশ, আবেগসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা জানান, নিজেদের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। এ কাজে সবাই যদি এগিয়ে আসেন তবে পরিবেশ সুন্দর রাখা যায় সহজেই। আমরা শুরু করেছি, আশা করি সবার বোধোদয় হবে।

তারা আরও জানান, পুলিশ ভাইয়েরা আইনশৃঙ্খলা রক্ষার্থে নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। আমরা তাদের সাধুবাদ জানাই। ফুল দিয়ে তাদের বরণ করে নিলাম। ছাত্রজনতা পুলিশের পাশে আছে এবং থাকবে। যাতে তাদের কাজ করা সহজ হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

কর্মস্থলে ফেরা জামালপুরের পুলিশদের শুভেচ্ছা জানালো শিক্ষার্থীরা

আপডেট সময় ০৫:২৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪