ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বকশীগঞ্জ সীমান্ত থেকে গভীর রাতে ২১ সন্দেহভাজন বাংলাদেশিকে আটক

বকশীগঞ্জের কামালপুর সীমান্ত থেকে শুক্রবার রাতে ২১ বাংলাদেশিকে আটক করে আনসার ভিডিপির সদস্যরা। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের দীঘলা কোনা পাহাড়ি এলাকা থেকে সন্দেহভাজন ২১ বাংলাদেশিকে আটক করা হয়েছে।

৯ আগস্ট শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত আনসার ভিডিপির সদস্যরা তাদের আটক করেন।

জানা যায়, বকশীগঞ্জ সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের দিঘলা কোনা খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাধু আন্দ্রে ধর্মপল্লীর পাহাড়া দিচ্ছিলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন আনসার ভিডিপির সদস্যরা। ওই রাতে দীঘলা কোনা এলাকায় পাহাড় দিয়ে কিছুসংখ্যক ব্যক্তি ঘুরাঘুরি করতে দেখে তাদের সন্দেহ হয়। পরে ২১ জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তের কাছ থেকে তাদের আটক করা হয়।

নিরাপত্তাজনিত কারণে রাতেই স্থানীয় সাতানী পাড়া বিজিবি ক্যাম্পে তাদের রাখা হয়। আটককৃতরা বকশীগঞ্জ উপজেলাসহ বিভিন্ন জেলা থেকে এই সীমান্তে এসেছিলেন।

সাতানী পাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার খন্দকার সাইফুল ইসলাম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা গভীর রাতে কেন সীমান্তে গিয়েছিলেন তা জানার চেষ্টা চলছে।

এ ব্যাপারে ধানুয়া কামালপুর ইউনিয়ন আনসার ভিডিপির দলনেত্রী নূরজাহান বেগম অঞ্জলী বলেন, গভীর রাতে নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি ঘুরাঘুরি করতে দেখে আমরা তাদের আটক করি এবং বিজিবির ক্যাম্পে রাখি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দেশের চলমান পরিস্থিতির মধ্যে জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে কারো অনুপ্রবেশ না ঘটে সেদিকে নজরদারি বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জ সীমান্ত থেকে গভীর রাতে ২১ সন্দেহভাজন বাংলাদেশিকে আটক

আপডেট সময় ০৬:৪৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪