ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ২ সাংবাদিক নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় কাতার ভিত্তিক আল-জাজিরার দুই সাংবাদিক নিহত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়ে বলেছে, গাজা উপত্যকায় ৩১ জুলাই বুধবার ইসরায়েলি হামলায় অ্যারাবিক সাংবাদিক ইসমাইল আল-ঘউল ও তাঁর ক্যামেরাম্যান রামি আল-রিফি নিহত হয়েছে।

পশ্চিম গাজায় এই দুই সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে আল জাজিরা জানিয়েছে।

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক শাখার সদ্য প্রয়াত প্রধান ইসমাইল হানিয়ার বাড়ির কাছে এ হামলার ঘটনা ঘটে। বুধবার দিনের শুরুতে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয় হানিয়া।

হামলার সময়ে ইসমাইল ও রামি উভয়ে ‘প্রেস’ লেখা ভেস্ট পরিহিত ছিলেন। তাঁদের গাড়ি সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত, সেটাও চিহ্নিত করার ব্যবস্থা ছিল। হামলার শিকার হওয়ার ১৫ মিনিট আগেও অফিসে থাকা সহকর্মীদের সঙ্গে তাঁরা যোগাযোগ করেছিলেন।

ইসরায়েল হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে এক বিবৃতিতে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হামলাকে ইসরায়েলি বাহিনী কর্তৃক ‘পূর্বপরিকল্পিত হত্যাকা-’ আখ্যা দিয়েছে। একই সঙ্গে এই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে আল জাজিরা অব্যাহতভাবে ব্যাপক খবর সরবরাহ করে আসছিল। গাজায় ইতোমধ্যে আল জাজিরার ভবনে বোমা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের হামলায় আল জাজিরার আরো দুই সাংবাদিক নিহত হয়।

বিগত কয়েকমাস ধরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আল জাজিরা।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ২ সাংবাদিক নিহত

আপডেট সময় ০১:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪