ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

কোটা সংস্কার আন্দোলনে সমর্থনে ফেসবুকে পোস্ট : বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতা দল থেকে অব্যাহতি!

মোশারফ হোসেন মিরাজ

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় মোশারফ হোসেন মিরাজ নামে এক আওয়ামী লীগ নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া মোশারফ হোসেন মিরাজ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ছিলেন।

১৬ জুলাই মঙ্গলবার রাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকরামুজ্জামান ফরহাদ উপদপ্তর সম্পাদক মিরাজকে অব্যাহতির বিষয়ে একটি নোটিশ দিয়ে তাকে সাতদিনের মধ্যে কেন চূড়ান্ত বহিষ্কার করা হবে না তা জানতে চেয়েছেন। পাশাপাশি নোটিশের জবাব দিতে বলা হয়।

এর আগে ১৫ জুলাই ও ১৬ জুলাই সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়ে নিজের ফেসবুক ওয়ালে দুটি পোস্ট করেন উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ।

এবিষয়ে অব্যাহতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মোশারফ হোসেন মিরাজ জানান, আমি আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। বঙ্গবন্ধু সারাজীবন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে গেছেন। তাই যৌক্তিক দাবির সাথে আমি একমত পোষণ করেছি। একারণে আমাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকরামুজ্জামান ফরহাদ বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনে সমর্থনে ফেসবুকে পোস্ট : বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতা দল থেকে অব্যাহতি!

আপডেট সময় ১১:১৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪