ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

বকশীগঞ্জে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে শিক্ষার্থীদের জানান দিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর উদ্যোগে ১৬ জুলাই মঙ্গলবার সকালে পৌর শহরের সানরাইজ এডুকেয়ার একাডেমিতে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বীরমুক্তিযোদ্ধা আফসার আলীর সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর বকশীগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক আনোয়ার হোসেন ফুয়াদ।

শিক্ষক এনামুল হাসান পারভেজের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র সরকার, ইসলামী ব্যাংক বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক কাজী মো. কাইমুল আলম, পুবালী ব্যাংক বকশীগঞ্জ উপশাখার ব্যবস্থাপক ফারহানা রহমান সীমুন, সানরাইজ এডুকেয়ার একাডেমির অধ্যক্ষ বিএম পাপুল হোসেন, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ, সানরাইজ এডুকেয়ার একাডেমির পরিচালক রুহুল আমিন, সমাজ সেবক দেলেয়ার হোসেন প্রমুখ।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজীত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আফসার আলী জানান, বাঙালির জীবনে মুক্তিযুদ্ধ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং বঙ্গবন্ধু একটি জাতির রূপকার। তাই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে এক সঙ্গে তরুণ প্রজন্মকে জানানো এবং শিক্ষার্থীদের ইতিহাস ভিত্তিক জ্ঞান চর্চা বৃদ্ধির লক্ষ্যে আমি এই আয়োজন করে থাকি।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই আমরা এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় উদ্বুদ্ধ করা ও সঠিক ইতিহাস জানান দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

বকশীগঞ্জে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪