ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

উপজেলা পর্যায়ে কাবাডিতে জামালপুর সদরের পুরুষ ও নারী দল চ্যাম্পিয়ন

প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান। ছবি : বাংলারচিঠিডটকম

মোস্তফা মনজু
জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে উপজেলা পর্যায়ের বাংলাদেশ জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৪ এর ফাইনাল খেলা ১৫ জুলাই সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই খেলা অনুষ্ঠিত হয় জামালপুর বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের মির্জা আজম হ্যান্ডবল (ইনডোর) স্টেডিয়াম সংলগ্ন মাঠে।

নারীদের কাবাডি ফাইনাল খেলায় অংশ নেয় জামালপুর সদর উপজেলা ও ইসলামপুর উপজেলা দল। ইসলামপুরকে ৯-১৭ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর সদর উপজেলা কাবাডি দল। জামালপুর সদরের অধিনায়ক ছিলেন মুন্নি আক্তার ও ইসলামপুর দলের অধিনায়ক ছিলেন সীমা আক্তার। খেলায় আম্পায়ার ছিলেন মো. শফিকুল ইসলাম ও রেফারির দায়িত্ব পালন করেন শাহ আলম।

নারী কাবাডিতে ফাইনালে লড়ে জামালপুর সদর ও ইসলামপুর উপজেলা দল। ছবি : বাংলারচিঠিডটকম

পরে পুরুষদের কাবাডি ফাইনাল খেলায় অংশ নেয় জামালপুর সদর উপজেলা ও মেলান্দহ উপজেলা দল। মেলান্দহ উপজেলা দলকে ৮-১২ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর সদর উপজেলা কাবাডি দল। জামালপুর সদরের ক্যাপ্টেন ছিলেন হামিদুল ইসলাম এবং মেলান্দহ দলের ক্যাপ্টেন ছিলেন ইউছুফ আলী। খেলায় আম্পায়ার ছিলেন মো. রজব আলী এবং রেফারির দায়িত্ব্ পালন করেন মো. শফিকুল ইসলাম। বিপুল সংখ্যক দর্শক ঐতিহ্যবাহী জাতীয় খেলা কাবাডি উপভোগ করেন।

চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন জামালপুর সদরের পুরুষ কাবাডি দলের অধিনায়ক হামিদুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

নারী ও পুরুষ দলের কাবাডি ফাইনাল খেলা উপভোগ করেন, বক্তব্য রাখেন এবং ট্রফি ও মেডেল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

এ সময় পুলিশ সুপার কাবাডি খেলোয়াড়দের উদ্দেশে বলেন, তোমরা সবাই কিন্তু ভালো খেলেছো। এর মধ্যে থেকেই আমরা চাই যে জামালপুরের খেলাধুলার মান আরও ধীরে ধীরে বাড়ুক। জাতীয় পর্যায়েও বাড়ুক। জাতীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতার ভেন্যু এই জামালপুরে আনার জন্য আমরা চেষ্টা করছি। আটটি জেলার টিম জামালপুরে আসবে খেলতে। সেই ক্ষেত্রে জামালপুর জেলা টিমের খেলার মান আরও উন্নত করতে হবে। আমরা চাই যে জাতীয় কাডাডি টিম যে হবে সেখানে ছেলে ও মেয়েদের মধ্যে থেকেও যেন জামালপুরের প্রতিনিধিত্ব থাকে। আমরা তোমাদেরকে নিয়ে কাজ করতে চাই। যেকোন খেলাই হোক। বেশি বেশি খলতে হবে। তাহলেই খেলার মান বাড়বে। ভোলো খেলোয়াড় তৈরি হবে।

চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন জামালপুর সদরের নারী কাবাডি দলের অধিনায়ক মুন্নি আক্তার। ছবি : বাংলারচিঠিডটকম

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বিজন কুমার চন্দ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন প্রমুখ। এছাড়াও জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবুসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে নারী ও পুরুষ কাবাডিতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ এবং চারটি দলের কাবাডি খেলোয়াড়দের গলায় মেডেল পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মো. কামরুজ্জামান এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন ও অন্যান্য অতিথিবৃন্ধ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

উপজেলা পর্যায়ে কাবাডিতে জামালপুর সদরের পুরুষ ও নারী দল চ্যাম্পিয়ন

আপডেট সময় ১২:১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪