ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে ভাইবোনের বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি আত্মসাতের অভিযোগ

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ভুক্তভোগী আব্দুল গফুর। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ভাইবোন ও মায়ের বিরুদ্ধে মো. আব্দুল গফুর (৬২) নামে এক কৃষককে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত ও নানাভাবে হয়রানির অভিযোগ ওঠেছে।

১৪ জুলাই রবিবার দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর চুনিয়াপটল গ্রামের নিজবাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এসময় তিনি চরম নিরাপত্তাহীনতার কথা বলে প্রশাসনের হস্তক্ষেপ চান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল গফুর বলেন, চর চুনিয়াপটল গ্রামের আব্দুল করিম ওরফে সোনারু মারা যাওয়ার পর তার চার ছেলে, দুই মেয়ে ও স্ত্রী ওয়ারিশপ্রাপ্ত হন। পৈতৃক ৪ একর ৬০ শতাংশ জমির মধ্যে একছেলে আব্দুল গফুর ২০.৭৫ শতাংশ বসতভিটা এবং ৮০.৫০ শতাংশ আবাদি জমির উত্তরাধিকারী। কিন্তু তিনি মাত্র ৩০ শতাংশ চাষাবাদ করতে পারলেও বাকি ৫০.৫০ শতাংশ জমি অন্য ভাইবোনেরা জোরপূর্বক দখল করে রেখেছেন। বাধ্য হয়ে তিনি দেলোয়ার হোসেন সরকার নামে একজনের কাছ থেকে ৩৩ শতাংশ জমি কিনে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন। অপরদিকে আবুল কালাম নামে একজনের কাছ থেকে কেনা ১৬.৫০ শতাংশ জমিও তার ছোটভাই সাখাওয়াত হোসেন সখা বেদখল করে নিয়েছেন।

অসহায় কৃষক আব্দুল গফুর আরও জানান, জমিজমা সংক্রান্ত বিষয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ-বৈঠক হলেও তার ভাইবোনেরা তা অমান্য করে আসছেন। উল্টো তার উপর মোটরসাইকেলে হামলা চালিয়ে আহত, এসিড নিক্ষেপ করে হত্যা চেষ্টা, মাকে দিয়ে মিথ্যা মামলা এবং বাড়িঘর থেকে মূল্যবান মালামাল চুরি করে নানাভাবে হয়রানি করা হচ্ছে।

এসব বিষয়ে তার দায়েরকৃত একাধিক মামলা আদালতে চলমান ও সিআইডির তদন্তাধীন রয়েছে। বর্তমানে তিনি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে আব্দুল গফুরের ছোটভাই সাখাওয়াত হোসেন সখা অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ভাই আব্দুল গফুর ভালো মানুষ না। তাই সমাজ থেকে তাকে একঘরে করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

সরিষাবাড়ীতে ভাইবোনের বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি আত্মসাতের অভিযোগ

আপডেট সময় ০৫:১৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪