ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হলো নতুন অ্যাম্বুলেন্স

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুল হক অ্যাম্বুলেন্সটির চাবি গ্রহণ করেন। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। ১১ জুলাই বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদের বাস্তবায়নে এবং জাইকা প্রকল্পের অর্থায়নে অ্যাম্বুলেন্সটি সরবরাহ করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুল হকের কাছে অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন।

এসময় বকশীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা ভাইস চেয়ারম্যান মওলানা শাহজালাল, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, জাইকা প্রকল্পের ইউডিএফ রুপন কুমার বসাক, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের চিকিৎসা সেবায় নতুন মাত্রা যোগ হবে এবং রোগীদের দ্রুত সেবা নিশ্চিত হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক হাসপাতালের রোগীদের সেবায় নতুন অ্যাম্বুলেন্স পেয়ে স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, ইউএনও অহনা জিন্নাতসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হলো নতুন অ্যাম্বুলেন্স

আপডেট সময় ০৫:৪৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪