ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

তরুণদের সৎ সাহস রাখতে হবে : ড. আতিউর রহমান

ড. আতিউর রহমান

ড. আতিউর রহমান

বাংলারচিঠিডটকম ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, তরুণদের সৎ সাহস রাখতে হবে। কোন অবস্থাতেই হতাশ হওয়া যাবে না। পজিটিভ থিংকিং থাকতে হবে। আর জীবনে চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগুতে হবে।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়া ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে বিশ্বসাহিত্যকেন্দ্রে ৮ জুলাই সোমবার অনুষ্ঠিত তরুণদের অংশগ্রহণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. আতিউর রহমান তরুণদের উদ্দেশ্যে বলেন, স্বপ্ন দেখানোটাও নেতৃত্বের কাজ। যে স্বপ্ন দেখাতে পারেন, সবাইকে নিয়ে চলতে পারেন তারাই নতুন কিছু উদ্ভাবন করতে পারেন। তিনি বলেন, সিংহ বনের রাজা হয়েছে তার পজিটিভ অ্যাটিচিউডের কারণে। জাতির পিতা বঙ্গবন্ধু নেতা হিসেবে বের হয়ে আসতে পেরেছেন তাঁর এই সাহস ও পজিটিভ থিংকিংয়ের কারণে। তাঁকে শুধু দলের লোকজনই পছন্দ করতেন না। বিরোধী দলের লোকজনও তাঁকে পছন্দ করতেন, সম্মান করতেন।

তিনি আরও বলেন, জ্ঞান শুধু অর্জন করলেই যথেষ্ট নয়, এটাকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, “রবীন্দ্রনাথ বলেছেন, ‘জীবন আর শিক্ষা আলাদা কিছু নয়। যেমন জীবন চাও, তেমন শিক্ষা নাও।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আর্টিকেল নাইনটিনের সিনিয়ন প্রোগ্রাম অফিসার মরিয়ম শেলী। প্রকল্প বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ওভোক প্রকল্প ম্যানেজার শবনম খানম। অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরেন আর্টিকেল নাইনটিনের কমিউনিকেশন অফিসার শিপ্রা দেবনাথ, প্রোগ্রাম অফিসার সালমা পারভিন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

তরুণদের সৎ সাহস রাখতে হবে : ড. আতিউর রহমান

আপডেট সময় ০৬:০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪