ঢাকা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ ব্যবসায়ী গ্রেপ্তার

ডিবির অভিযানে গ্রেপ্তার মোকসেদ আলী। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন
বিশেষ প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ১৩৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ মোকসেদ আলী (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ৮ জুলাই সোমবার সকালে নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেঁষা পোড়াগাঁও ইউনিয়নের ধোপাকুড়া বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মোকসেদ আলী উপজেলার উত্তর শিমুলতলা গ্রামের হাছেন আলীর ছেলে। সোমবার বিকেলে তাকে মাদক আইনের মামলায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল মালেকের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম, এএসআই সোহরাব হোসেন সঙ্গীয় ফোর্সসহ সোমবার সকালে উপজেলার ধোপাকুড়া বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মোকসেদ আলী একটি সাদা রংয়ের প্রাইভেটকার চালিয়ে যাবার সময় ডিবি পুলিশ তার গাড়িটির গতিরোধ করে। পরে ওই প্রাইভেটকারে তল্লাশী করে ৭৫০ এম এল এর রয়্যাল স্ট্যাগ, রয়্যাল গ্রীন, ব্লেন্ডারস প্রাইড ও সিগনেচার ব্র্যান্ডের ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার করা হয় এবং মোকসেদ আলীকে গ্রেপ্তার করা হয়।

ডিবির পরিদর্শক নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার মোকসেদ আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

নালিতাবাড়ীতে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৬:০০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪