ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

মেলান্দহে অবৈধভাবে তোলা বালু নিলামে বিক্রি

ভ্রাম্যমাণ আদালতে অভিযানে জব্দ করা বালুর স্তূপ। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
নিজস্ব প্রতিবেদক, মেলান্দহ, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধভাবে ড্রেজারে তোলা বালু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিলামে বিক্রি করা হয়েছে। ৩ জুলাই বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাশিমারা গ্রামের মাদারদহ নদীর উরমা সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব বালু নিলামে বিক্রি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহানের যৌথ অভিযানে এসব বালু নিলামে বিক্রয় করা হয়। তবে বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

জানা গেছে, একটি অসাধু বালু ব্যবসায়ী চক্র মাদারদহ নদীর উরমা সেতু সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আনুমানিক ৫৫ হাজার সিএফটি অবৈধ বালু জব্দ করে প্রশাসন। বালুগুলো বিক্রির জন্য তাৎক্ষণিক প্রকাশ্যে নিলাম ডাকা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা খাশিমারা গ্রামের আবুল হোসেনের ছেলে ইমান আলী বালুগুলো ২ লাখ ৬২ হাজার ৫০০ টাকায় কিনেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান এ প্রতিবেদককে বলেন, ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করা বালুগুলো তাৎক্ষণিক প্রকাশ্যে নিলাম ডেকে বিক্রি করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

মেলান্দহে অবৈধভাবে তোলা বালু নিলামে বিক্রি

আপডেট সময় ১১:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪