ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

পদ্মা সেতুতে এপর্যন্ত ১,৬৩১,৮৬,৫৩,৪৫০ টাকা টোল আদায় : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।-ফাইল ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এপর্যন্ত ১ হাজার ৬৩১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে।

তিনি ২৭ জুন বৃহস্পতিবার সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য ফরিদা ইয়াসমিনের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে একথা জানান।

সরকারি দলের অপর সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, গত এক বছরে অর্থাৎ চলতি ২০২৩-২৪ অর্থবছরে দেশের তিনটি সেতু থেকে টোল আদায় হয়েছে মোট ১ হাজার ৪৭২ কোটি ৫ লাখ টাকা।

তিনি জানান, সেতু বিভাগের আওতাধীন সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতায় তিনটি সেতু হতে টোল আদায় করা হয়। সেতু তিনটি হলো যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু, ধলেশ্বরী নদীর উপর মুক্তারপুর সেতু এবং পদ্মা সেতু।

ওবায়দুল কাদের জানান, চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরের ১ জুলাই ২০২৩ হতে ১৯ জুন ২০২৪ পর্যন্ত এই সেতুসমূহ থেকে আদায়কৃত টোলের পরিমাণ হলো- পদ্মা সেতু থেকে ৮১১ কোটি ৫৭ লাখ টাকা, বঙ্গবন্ধু সেতু থেকে একই সময়ে ৬৪৮ কোটি ৮৭ লাখ টাকা এবং মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু থেকে ১১ কোটি ৬১ লাখ টাকা।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

পদ্মা সেতুতে এপর্যন্ত ১,৬৩১,৮৬,৫৩,৪৫০ টাকা টোল আদায় : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৬:২৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪