ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

মাদারগঞ্জে সাপের কামড়ে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

জাহিদুর রহমান উজ্জ্বল
নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ২৩ জুন রবিবার রাত ৮টার দিকে সাপের কামড়ে এক প্রতিবন্ধী কিশোর মারা গেছে। নিহত কিশোরের নাম আরিফ হোসেন (১৩)। সে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের চর নাদাগাড়ী গ্রামের আমিনুল আকন্দের ছেলে। আরিফ জন্ম থেকেই প্রতিবন্ধী ছিল।

সাপের কামড়ে কিশোরের মৃত্যুর তথ্যটি রবিবার রাত সাড়ে ১০টার দিকে নিশ্চিত করেছেন বালিজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা ফকরুল ইসলাম।

ইউপি সদস্য মো. ওয়াসীম উদ্দিন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, রবিবার রাত ৮টার দিকে ওই কিশোর তার পরিবারকে পায়ে আঘাতের চিহ্ন দেখিয়ে ঈশারায় বলার পরই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে লোকজন পায়ে আঘতের চিহ্ন দেখে নিশ্চিত হয় সাপের কামড়ে সে মারা গেছে।

তিনি আরও জানান, ওই কিশোরকে কখন কি জাতের সাপে সাপে কামড় দিয়েছে তা বলা যাচ্ছে না। বৃষ্টি ও বন্যার কারলে মাদারগঞ্জ উপজেলায় নদী অববাহিকা অঞ্চলে সাপের উপদ্রব দেখা দিয়েছে। মানুষজন সাপের আতঙ্কে রয়েছে বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে সাপের কামড়ে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

আপডেট সময় ১২:০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪