ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ভিয়েতনামে আগুনে তিন শিশুসহ নিহত ৪

বাংলারচিঠিডটকম ডেস্ক:

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি বাড়িতে আগুন লেগে ৩ শিশু ও এক নারী মারা গেছেন। ১৬ জুন রবিবার সন্ধ্যায় ছয় তলার একটি ভবনে আগুনের সূত্রপাত হলে পাশের ভবনের ছাদে লাফিয়ে পড়ে তিন প্রাপ্তবয়স্ক যুবক প্রাণে বেঁচে যায়।

এএফপি ১৭ জুন সোমবার এই খবর জানিয়েছে।

মালয়েশিয়ার গণমাধ্যম ‘স্টার’ ভিয়েতনামের স্থানীয় গণমাধ্যম ‘ভিয়েতনাম নিউজ এজেন্সি’র উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ভবনের চতুর্থ তলায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই ভবনের বাকি তলাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

ভবনটি হোয়াং মাই জেলার দিন কং হা সড়কে অবস্থিত।

আগুন নিয়ন্ত্রণে আনতে ১শ’ জনেরও বেশি উদ্ধারকর্মী ও ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট মোতায়েন করা হয়।
আগুন নেভানোর পর পুলিশ ভবন থেকে ৫৩ বছর বয়সী নারী ও দুই থেকে ১১ বছর বয়সী তিন শিশুর মরদেহ উদ্ধার করে।

ভবনটির নিচের তিন তলা দোকান এবং রঙ ও নির্মাণসামগ্রী সংরক্ষণের কাজে ব্যবহার হত। ভবনের বাইরের অংশে অনেকগুলো বিজ্ঞাপনী বোর্ড বসানো হয়েছিল।

চীনের গণমাধ্যম শিনহুয়া পরিসংখ্যান বিভাগের বরাত দিয়ে জানিয়েছে, এই বছরের প্রথম পাঁচ মাসে ভিয়েতনামে এক হাজার ৯৮৯টি আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৬ জন নিহত ও ৩৭ জন আহত হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

ভিয়েতনামে আগুনে তিন শিশুসহ নিহত ৪

আপডেট সময় ০৪:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪