ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

দরিদ্রদের পাশে সুপার টেন বহুমুখী মানবিক সংস্থা

অসহায় ও হতদরিদ্র পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

মো. আলমগীর
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর সুপার টেন বহুমুখী মানবিক সংস্থার উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদের সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ জুন শুক্রবার বিকেলে শহরের মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর সুপার টেন বহুমুখী মানবিক সংস্থার সভাপতি মো. জিয়াউল হকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও জামালপুর সুপার টেন বহুমুখী মানবিক সংস্থার উপদেষ্টা মো. নাসির উদ্দীন, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক ও জামালপুর সুপার টেন বহুমুখী মানবিক সংস্থার উপদেষ্টা মামুন অর রশিদ সরকার স্বপন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থাটির সাধারণ সম্পাদক মো. কোহিনূর ইসলাম।

মামুন অর রশিদ সরকার স্বপন বলেন, ছোট একটা চাকরি করে যে এত বড় একটা উদ্যোগ নিয়েছেন, তার জন্য ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করতে চাই না। সমাজে অনেক মানুষ আছে, তারা কিন্তু সমাজের অসহায় ও দরিদ্র মানুষের জন্য অনেক কিছু করতে পারে। কিন্তু তাদের এই মন-মানসিকতা নেই। সুপার টেন বহুমুখী মানবিক সংস্থার নেতাকর্মীরা এভাবে সমাজের দরিদ্র মানুষের পাশে যাতে সারাজীবন থাকতে পারে এ আহ্বান জানাই।

ঈদের সামগ্রী পেয়ে অনুভূতি ব্যক্ত করে চাঁনমিয়া বলেন, ঈদের আগে আমাদের কেউ কোন খোঁজ-খবর রাখেনা। ঈদের আগে সুপার টেন বহুমুখী মানবিক সংস্থা যে ঈদ সামগ্রী দিয়েছে তাতে আমরা খুব খুশি। দোয়া করি আল্লাহ যেন তাদের ভালো করেন।

ঈদের সামগ্রী নিতে আসা হাতেম আলী বলেন, জিনিসপত্রের যে দাম, তাতে আমাদের পক্ষে এতকিছু কিনা সম্ভব হতো না। যারা ঈদের আগে এতো গুলো জিনিস দিলেন, তাদেরকে আল্লাহ ভালো করুক এ দোয়া করি।

অনুষ্ঠানে জামালপুর সুপার টেন বহুমুখী মানবিক সংস্থার খোরশেদ আলম, মো. এখলাস উদ্দিন, শামীম রানা, মো. জুলহাস উদ্দিন, মো. সোহাগ, সাজেদুল করিম, মো. রাজা মাহমুদ, মো. হিমেল মিয়া, মো. রফিকুল ইসলামসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঈদের সামগ্রীর মধ্যে ছিল আতপ চাল, তেল, চিনি, সেমাই, গুঁড়া দুধ, আলু ও পেঁয়াজ।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

দরিদ্রদের পাশে সুপার টেন বহুমুখী মানবিক সংস্থা

আপডেট সময় ১০:২২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪