ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

দেওয়ানগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স। ছবি: বাংলারচিঠিডটকম

তারেক মাহমুদ
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আশ্রয়ণ-২ প্রকল্পে পুনর্বাসিত উপকারভোগীদের পেশাভিত্তিক দক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ১০ জুন সোমবার সকালে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফ আলী। কর্মশালায় প্রশিক্ষণ দেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও যুব উন্নয়ন কর্মকর্তা আহসানুল হক। কর্মশালায় গবাদি পশু পালন, কৃষি খামার গড়ে তুলতে উৎসাহ দেওয়াসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালার উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সঠিক প্রশিক্ষণের মাধ্যমে এসব গৃহহীন লোকেরা স্বাবলম্বী হতে পারবে।

শতাধিক সুফলভোগী এই কর্মশালায় অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

দেওয়ানগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

আপডেট সময় ০৯:২৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪