ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

সাংবাদিক মাসুদকে নির্যাতনের ঘটনায় দেওয়ানগঞ্জে প্রতিবাদ সভা

দেওয়ানগঞ্জে সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দৈনিক সমকালের সাংবাদিক মাসুদ উল হাসানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভা করেছেন দেওয়ানগঞ্জের কর্মরত সাংবাদিকরা। ৮ জুন শনিবার দুপুরে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক খাদেমুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তরের সাংবাদিক মদন মোহন ঘোষ, সমকালের সাংবাদিক এম এ রাজ্জাক মিকা, ভোরের কাগজের সাংবাদিক বিল্লাল হোসেন মন্ডল, কালের কণ্ঠের সাংবাদিক তারেক মাহমুদ, আজকের পত্রিকার সাংবাদিক মহসিন রেজা রুমেল, এস টিভি সাংবাদিক ফারুক ও আমার সময়ের সাংবাদিক দেলোয়ার হোসেন।

জানা গেছে, ৭ জুন শুক্রবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসস্ট্যান্ড অফিস থেকে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন মাসুদ উল হাসান। রাসেল আমিন মার্কেটের সামনে পৌঁছালে বকশীগঞ্জ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি ও তার স্বামী আতিক মিয়াসহ একাধিক ব্যক্তি মোটরসাইকেলের গতি রোধ করে মাসুদের ওপর অতর্কিত হামলা চালান। তাদের সঙ্গে স্মৃতির বাবা মজিবর মিয়া ও ভাই সজলসহ অজ্ঞাতনামা ভাড়াটে আরও ৪-৫ জন। তারা মাসুদকে মোটরসাইকেল থেকে ফেলে পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। আতিকের হাতে থাকা ধারাল চাকু দিয়ে মাসুদের হাতে ও পিঠে আঘাত করে। এ সময় মোটরসাইকেল ভাঙচুর ও ক্যামেরা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত সাংবাদিক মাসুদ উল হাসান বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলা করেছেন।

হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিকরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

সাংবাদিক মাসুদকে নির্যাতনের ঘটনায় দেওয়ানগঞ্জে প্রতিবাদ সভা

আপডেট সময় ০৭:৩৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪