ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ৩৫ বিজিবির অভিযান : বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে মাদক কারবারিসহ গ্রেপ্তার ১১

গ্রেপ্তার ১১ জন। ছবি: বাংলারচিঠিডটকম

গ্রেপ্তার ১১ জন। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি) এর সদস্যরা। এছাড়াও পৃথক অভিযানে ইয়াবা ও হিরোইনসহ আরও তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। ৭ জুন শুক্রবার রাতে পৃথক পৃথক স্থানে অভিযানে চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি-২ সূত্রে জানা যায়, ৭ জুন শুক্রবার রাত দু’টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের মাঝ গেদরা এলাকায় অভিযান চালায় উপপরিদর্শক আবু রায়হানের নেতৃত্বে ডিবি-২ এর একটি দল।

অভিযানে জুয়ার আসর থেকে বাবুল মিয়া (৩২), মিষ্টার আলী (৩৫), হাসান ইমতিয়াজ (৩৫), মাসুদ রানা (৩০), আবু তাহের (৩৫), রফিকুল ইসলাম (৩৯), লেবু মিয়া (৩৫) ও শাহজামালকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

অপরদিকে দেওয়ানগঞ্জ উপজেলার মৌলভীরচর এলাকা থেকে ৫ গ্রাম হিরোইন ও ১৫টি ইয়াবা বড়িসহ দুজন এবং ইসলামপুর থেকে ১২টি ইয়াবা বড়িসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি-২ ।

জেলা গোয়েন্দা শাখা-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে ৮ জুন শনিবার দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

জামালপুর জেলা পুলিশ সুপার মো কামরুজ্জামানের দিকনির্দেশনায় ডিবি-২ মাদক, জুয়া রোধে আন্তরিকতা নিয়ে কাজ করছে। জুয়া ও মাদকবিরোধী অভিযান থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের

বকশীগঞ্জে মাদক কারবারিসহ গ্রেপ্তার ১১

আপডেট সময় ০৮:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪