ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

সাতপোয়া ইউনিয়নে বজ্রপাতে এক কৃষক নিহত, আহত ৩

বজ্রপাতে নিহত ফরিদ মিয়া বাড়িতে উৎসুক মানুষ। ছবি: বাংলারচিঠিডটকম

বজ্রপাতে নিহত ফরিদ মিয়ার বাড়িতে স্বজন বন্ধু প্রতিবেশীরা। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় খড়ের কাজ করার সময় বজ্রপাতে ফরিদ মিয়া নামে এক কৃষক মারা গেছেন। এ ঘটনায় এরশাদ, শাহজালাল ও সবুজ মিয়া গুরুতর আহত হন। ৪ জুন মঙ্গলবার সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে।

সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের ও স্থানীয়রা জানান, সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী পূর্বপাড়া এলাকার পানা মিয়ার ছেলে ফরিদ। ৪ জুন মঙ্গলবার সকালে ফরিদ মিয়াসহ কয়েকজন কৃষক বাড়ির পাশে খোলা মাঠে খড় শুকানোর কাজ করছিলেন। সকালে বৃষ্টি শুরু হয়, তখন বজ্রপাতে ফরিদ মিয়াসহ চারজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম ফরিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ইউপি সদস্য শাকিল আহমেদ জানান, নিহত ও আহতরা সবাই কৃষি কাজ করেন। ফরিদ মিয়া তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার এক ছেলে ও এক মেয়ে আছে। ফরিদ মিয়ার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফরিদ মিয়ার ছেলে-মেয়ের প্রতি সুদৃষ্টি দিতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম বলেন, সকালে বজ্রপাতের ঘটনায় ফরিদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। অপর তিনজনের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সাতপোয়া ইউনিয়নে বজ্রপাতে এক কৃষক নিহত, আহত ৩

আপডেট সময় ০৬:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪