ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে ইরান

বাংলারচিঠিডটকম ডেস্ক :

রাশিয়া ও মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছে ড্রোন সরবরাহ করার অভিযোগ তুলে ইউরোপীয় ইউনিয়ন ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের এবং বিপ্লবী গার্ডের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় তেহরান ব্লকটির সমালোচনা করেছে। খবর এএফপি’র।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ রেজা আশতিয়ানি, বিপ্লবী গার্ডের বিদেশি অপারেশন শাখা কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানিকে লক্ষ্য করে শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করে।

ব্লকটির নতুন নিষেধাজ্ঞার আওতায় একটি সশস্ত্র বাহিনীর কমান্ড সেন্টার, রাষ্ট্রের একটি এভিয়েশন ফার্মের প্রধান এবং কাভান ইলেক্ট্রনিক্স বেহরাদ কোম্পানিও রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউরোপীয় ইউনিয়নের এমন পদক্ষেপকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করে বলেছে, ব্লকটি অযৌক্তিক এবং ভিত্তিহীন অজুহাতের উপর ভিত্তি করে এ নিষেধাজ্ঞা দিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে ইরান

আপডেট সময় ১০:৫৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪