ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

দুরমুটে ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য বেলাল গ্রেপ্তার

৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ইউপি সদস্য। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল শেখকে ৪০ কেজি গাজাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি আভিযানিক দল। ৩০ মে বৃহস্পতিবার রাতে দুরমুট ইউনিয়নের সুলতান খালি গ্রামে তার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ পুলিশ পরিদর্শক কাজী শাহনেওয়াজ জানান, জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ৩০ মে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মেলান্দহ উপজেলার দূরমুট ইউপি সদস্য বেলাল শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে দুটি সাদা প্লাস্টিকের বস্তায় একটিতে ২৬ কেজি এবং অপরটিতে ১৪ কেজি মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, ইউপি সদস্য বেলাল শেখ বেশ কিছুদিন ধরে মাদকব্যবসা করে আসছিলেন। ৩১ মে শুক্রবার ইউপি সদস্য বেলাল শেখের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৯ (গ) ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আসামি বেলাল শেখকে সাতদিনের পুলিশ রিমান্ডের আবেদন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার

দুরমুটে ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য বেলাল গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৫৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪