ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা মেয়র পদে নির্বাচন করত আগ্রহী বিএনপিনেতা ফিরোজ মিয়ার জনসংযোগ মাদারগঞ্জে জাল নিবন্ধন সনদে ফুয়েল কার্ড নিতে আসা দুই যুবককে জরিমানা জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

দিল্লিতে রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা ৪৯.৯ সেলসিয়াস: আবহাওয়া ব্যুরো

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ভারতের রাজধানীতে ২৮ মে মঙ্গলবার রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে (১২১.৮ ফারেনহাইট) পৌঁছেছে। সরকারের আবহাওয়া দপ্তর এই কথা জানিয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) বলেছে,‘তীব্র তাবদাহের পরিস্থিতিতে’ দিল্লির শহরতলি নরেলা ও মুঙ্গেশপুর দু’টি স্টেশনে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

২৯ মে বুধবারও একই রকম তাপমাত্রার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

২০২২ সালের মে মাসে দিল্লির কিছু অংশে তাপমাত্রা ৪৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে (১২০.৫ ফারেনহাইট) উঠেছিল বলে সে সময় ভারতীয় গণমাধ্যম রিপোর্ট করেছিল।

গ্রীষ্মে তাপমাত্রা বৃদ্ধি ভারতে অস্বাভাবিক নয়, তবে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বছরের পর বছর ধরে জলবায়ু পরিবর্তনের কারণে তাবদাহ দীর্ঘ, আরো ঘন ঘন এবং আরো তীব্র হতে পারে।

নয়াদিল্লি কর্তৃপক্ষ পানি সংকটের আশঙ্কার কথা বলেছে। একটি তীব্র তাবদাহে কিছু এলাকায় পানি সরবরাহ বিঘ্ন ঘটছে।

‘টাইমস অফ ইন্ডিয়া’ সংবাদপত্র ২৯ মে বুধবার জানিয়েছে, পানির অপব্যয় বন্ধ করতে পানিমন্ত্রী আতিশি মারলেনাকে ‘সম্মিলিতভাবে দায়িত্বশীল’ হওয়ার আহ্বান জানিয়েছেন।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, অতিশি বলেছেন ‘পানির ঘাটতি মোকাবেলায় আমরা বেশ কিছু ব্যবস্থা নিয়েছি, যেমন অনেক এলাকায় পানি সরবরাহ দিনে দইুবার থেকে কমিয়ে দিনে একবার সরবরাহ দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘এইভাবে সংরক্ষিত পানি রেশন করা হবে এবং যেসব এলাকায় সরবরাহ দিনে মাত্র ১৫ থেকে ২০ মিনিট স্থায়ী হয় সেখানে পানির ঘাটতি পূরণে সরবরাহ করা হবে।’

আইএমডি স্বাস্থ্যের উপর গরমের প্রভাব সম্পর্কে বিশেষ করে শিশু, বয়স্ক এবং যারা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত তাদের জন্য সতর্ক করেছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিল্লিতে রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা ৪৯.৯ সেলসিয়াস: আবহাওয়া ব্যুরো

আপডেট সময় ০৪:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪