ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

বকশীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি

অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের জিন্নাহ বাজারে গত ২২ মে বুধবার রাতের আঁধারে আগুন দিয়ে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত উকিল মিয়াকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীদের নেতৃত্বে ২৯ মে বুধবার বেলা ১১টা থেকে জিন্নাহ বাজারে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ২২ মে বুধবার গভীর রাতে স্থানীয় চড়িয়া পাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে উকিল মিয়া জিন্নাহ বাজারে পেট্রোল দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেন। বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের সিসি ক্যামেরা ফুটেজে উকিল মিয়ার সংশ্লিষ্টতা মিলে। তাই তাকে দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মানববন্ধনে ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদ, ডা. লিয়াকত আলী, কাপড় ব্যবসায়ী আব্দুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে থানা পুলিশের হস্তক্ষেপ চেয়ে বিক্ষোভ মিছিল বের করেন বাজারের বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি

আপডেট সময় ০৪:২২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪