ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

‘তুফান’ সিনেমার ‘লাগে উরা ধুরা’ গানের টিজার প্রকাশ

বাংলারচিঠিডটকম ডেস্ক :
ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার গানের টিজার প্রকাশ পেলো। ‘লাগে উরা ধুরা’ শিরোনামে মাত্র ২১ সেকেন্ডের টিজারে শাকিব আর মিমির নাচের তালে নেটিজেনরাও যেন উরা ধুরা হয়ে গেছেন।

২৫ মে ১১টা ৪০ মিনিটে এসভিএফ চ্যানেলে মুক্তি দেয়া হয়েছে ‘লাগে উরা ধুরা’ গানটির টিজার। এছাড়া শাকিব খানের ফেসবুক পেজেও এটি শেয়ার করা হয়েছে।

টিজারে দেখা যাচ্ছে, রাতের জমকালো পার্টিতে নাচছেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। সঙ্গে আছেন জনপ্রিয় সংগীত শিল্পী প্রিতম হাসানও। টিজারে জানানো হয়, খুব শিগগিরই পুরো এ গানটি প্রকাশ করা হবে।

দেশের জনপ্রিয় পরিচালক রায়হান রাফী পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে আছেন ঢালিউড নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

এ সিনেমায় আরও থাকছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, একে আজাদ সেতু এবং হাসনাত রিপনের মতো তারকারা।

‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। সিনেমাটি চলতি বছরের আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

‘তুফান’ সিনেমার ‘লাগে উরা ধুরা’ গানের টিজার প্রকাশ

আপডেট সময় ০৫:৪৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪