ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা

২৬ মে নাগাদ বাংলাদেশে পৌঁছতে পারে প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’

বাংলারচিঠিডটকম ডেস্ক :

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ আরো ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আগামী রোববার (২৬ মে) সন্ধ্যা নাগাদ বাংলাদেশ ও তৎসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে পৌঁছুতে পারে।

ভারত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণের পদ্ধতি অনুসারে ঘূর্ণিঝড়টির নাম হবে ‘রেমাল’।

এই প্রাক-বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে এটিই প্রথম ঘূর্ণিঝড় বলে জানিয়েছে ভারত আবহাওয়া বিভাগ (আইএমডি)।

আইএমডি জানিয়েছে, এটি শুক্রবার সকাল নাগাদ ঘনীভূত হয়ে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে।

শনিবার সকালে এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং রোববার সন্ধ্যা নাগাদ একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশ ও পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে পৌঁছাতে পারে।

আইএমডি জানিয়েছে, রোববার ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১০২ কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে।

ঝড়টির প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা, মিজোরাম, ত্রিপুরা ও দক্ষিণ মণিপুরের উপকূলীয় জেলাগুলোতে ২৬ ও ২৭ মে অতি ভারী বৃষ্টিপাত হতে পরে বলে আইএমডি সতর্ক করেছে।

গ্রীনহাউস গ্যাস নির্গমন থেকে সমুদ্র অতিরিক্ত তাপ শোষণ করায় সমুদ্রপৃষ্ঠের অতিরিক্ত তাপমাত্রার কারণে ঘূর্ণিঝড়টি দ্রুত তীব্রতর হচ্ছে এবং দীর্ঘ সময়ের জন্য শক্তি সঞ্চয় করছে।

বঙ্গোপসাগর ও আরব সাগর বর্তমানে খুব উষ্ণ, তাই একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় সহজেই তৈরি হতে পারে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল

২৬ মে নাগাদ বাংলাদেশে পৌঁছতে পারে প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’

আপডেট সময় ১০:১৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪