ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বকশীগঞ্জে পানিতে ডুবে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া রিফাতের মৃত্যু

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বকশীগঞ্জ উপজেলা পরিষদের পুকুর থেকে রিফাতের মরদেহ উদ্ধার করে। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক ,বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে ভাইয়ের বাসায় বেড়াতে এসে পুকুরের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থী রিফাত মিয়ার (১৬) মর্মান্তিক মৃত্যু হয়েছে। রিফাত মিয়া শেরপুর সদর উপজেলার দিঘার পাড় এলাকার আব্দুল হালিম সরকারের ছেলে। ১৫ মে দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের পুকুরে এঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রিফাত মিয়া এ বছর শেরপুর ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। রিফাত মিয়া দুইদিন আগে তার বড় ভাই বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) লাভলু মিয়ার বাসায় বেড়াতে আসে।

১৫ মে দুপুর সাড়ে ১২টার দিকে তার চার বন্ধুকে সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে গোসল করতে নামে তারা। গোসল করার সময় পানিতে ডুব দিয়ে আর না উঠলে তার বন্ধুরা তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয়।

পরে দীর্ঘক্ষণ রিফাতকে না পাওয়া গেলে জামালপুর ডুবুরী দল এসে দুইঘণ্টা পর পানির নিচ থেকে রিফাতের নিথর মরদেহ উদ্ধার করেন ডুবুরি মো. তারা মিয়া। এঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ তুহিনুল হক বলেন, আমরা অনেক চেষ্টা করে উদ্ধার করতে না পারলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় ডুবে যাওয়ার দুইঘণ্টা পর রিফাত মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থী রিফাতের মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে পানিতে ডুবে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া রিফাতের মৃত্যু

আপডেট সময় ০৬:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪