ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

জামালপুরে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতাদের সাথে এপির আলোচনা সভা

সভায় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন জামালপুর কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

মা, নবজাতক এবং শিশুদের সর্বোত্তম সুরক্ষায় জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগে ধর্মীয় নেতাদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মাদ আলী জিন্নাহ।

১৪ মে শহরের ফুলবাড়িয়ায় হোটেল আশার আলোর সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন। সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জামালপুর পৌরসভার রশিদপুর জামে মসজিদের ইমাম মো. নজরুল ইসলাম, উন্নয়ন সংঘের এপির সিডিও সাব্বির হোসেন রিয়াদ প্রমুখ। সভায় জামালপুর পৌরসভা, শরিফপুর ও লক্ষ্মীরচর ইউনিয়নের ৬৯ জন ধর্মীয় ও সমাজ নেতারা অংশ নেন।

সভায় অংশগ্রহণকারীবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

সভায় গর্ভবতী ও প্রসূতি মায়ের প্রয়োজনীয় পরীক্ষা, নিরীক্ষা, যত্ন এবং কুসংস্কারমুক্ত ধর্মীয় দৃষ্টভঙ্গিতে তাদের সর্বোত্তম সেবার কথা উল্লেখ করা হয়। হাদিস, কোরআনের আলোকে মা, নবজাতকের যত্নের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা মেনে চলার জন্য প্রতিটি পরিবারের প্রধান বা অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি বাল্যবিয়ে, শিশু নির্যাতনমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা নিয়ে সভায় আলোচনা করা হয়। উল্লেখিত বিষয়গুলোর ওপর খুৎবার আগে গুরুত্বের সাথে তুলে ধরার জন্য ইমামদের প্রতি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আহ্বান জানান।

সভায় তথ্য-প্রযুক্তির অপব্যবহার, মাদক, দুর্নীতিবিরোধী আলোচনাসহ সমাজের সকল প্রকার অসঙ্গতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ধর্মীয় নেতারা অভিমত ব্যক্ত করেন।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম ১০ বছর মেয়াদে জামালপুর পৌরসভার ৪টি ওয়ার্ড এবং শরিফপুর ও লক্ষ্মীরচর ইউনিয়নে স্বাস্থ্য, পুষ্টি, ওয়াস, জীবিকায়ন ও শিশু সুরক্ষা নিয়ে বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

জামালপুরে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতাদের সাথে এপির আলোচনা সভা

আপডেট সময় ০৪:৩০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪