ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

জমে উঠেছে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন

দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পাঁচজন। ছবি: বাংলারচিঠিডটকম

তারেক মাহমুদ
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

প্রার্থীদের প্রচার-প্রচারণা গণসংযোগ এবং দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় জমে উঠেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন । ২১ মে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা রয়েছেন।

জানা গেছে, এ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে উপজেলার রাস্তাঘাট, অলিগলি, হাট-বাজার, পাড়া মহল্লায় এখন মিছিল মিটিং প্রচার-প্রচারণায় স্লোগানে মুখরিত। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার অলিগলি সর্বত্রই। তীব্র গরমকে উপেক্ষা করে প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে। প্রচণ্ড রোদ যেন তাদের কাছে হার মেনে যাচ্ছে। নিজেদের পক্ষে ভোট প্রার্থনায় নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। নিজেদের অবস্থান থেকে জয়ের ব্যাপারে প্রত্যেকে আশাবাদী। প্রচারণা এবং ভোট প্রার্থনায় মরিয়া হয়ে উঠেছেন সবাই।

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতিক। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে গিয়ে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান নূর ছালাম। তিনি জানান, নির্বাচন থেকে আর কতদিন দূরে থাকা যায়! বহিষ্কারের কলঙ্ক মাথায় নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছি।

চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ (ঘোড়া), বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য সোলায়মান হোসেন (মোটরসাইকেল), বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মো. ইমরান (আনারস), বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাছলিমা আক্তার লিপি (কাপ-পিরিচ) ও চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লাভলু (দোয়াত কলম)।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আছলাম হোসেন (তালা), উসমান গণি জুয়েল (টাইপ রাইটার), আরিফ খাঁন (বই), তৌকির হাসান (আইসক্রীম), শরীফ মোহাম্মদ শাহারিয়া (টিউবয়েল), দুলাল হোসেন (টিয়া পাখি), মুছলিম উদ্দিন মন্টু (গ্যাস সিলিন্ডার), ফারুক হোসেন (চশমা), শফিকুল ইসলাম (মাইক), নূর ছালাম (পালকি), আব্দুল মমিন লাল মিয়া (উড়োজাহাজ) ও মনছের আলী (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা আকতার (বৈদ্যুতিক পাখা), মরিয়ম বেগম (প্রজাপতি), মিরা আক্তার (ফুটবল), রশিদা বেগম (হাঁস), মুন্নি আক্তার (সেলাই মেশিন) ও মোছা. মাজেদা (কলস) প্রতীক পেয়েছেন।

৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত দেওয়ানগঞ্জ উপজেলা। মোট ভোটার সংখ্যা ২ লাখ ২২ হাজার ১১৬। এর মধ্যে পুরুষ ১ লাখ ১০ হাজার ৬৯৭ ও মহিলা ১ লাখ ১১ হাজার ৪১৯। ভোট কেন্দ্রের সংখ্যা ৭৪টি ভোট কক্ষের সংখ্যা ৫২৪টি।

২১ মে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেশ চন্দ্র সরকার। নির্বাচনের পরিবেশ নিয়ে কোন সংশয় সন্দেহ নেই ১৩ মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় একথা জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

জমে উঠেছে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন

আপডেট সময় ০৮:৩৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪