ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মেলান্দহে ১১ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ৩

গ্রেপ্তার তিন গাঁজা কারবারি। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে ১১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৮ এপ্রিল সন্ধ্যায় উপজেলার দুরমুট বৈশাখী মেলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনজনকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মো. আশরাফুল ইসলাম (৪৫), মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের মৃত ফজলু মোল্লার ছেলে রেজাউল করিম বাদশা (৫৭), কুষ্টিয়ার মিরপুর উপজেলার খাদিমপুর গ্রামের মো. রহিমের ছেলে মো. উজ্জ্বল শেখ (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানা পুলিশ খবর পায় উপজেলার দুরমুট এলাকায় মাদক ক্রয়-বিক্রয় চলছে। পরে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদের নির্দেশনায় উপ-পরিদর্শক মাসুদ রানার নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল দুরমুট বৈশাখী মেলা এলাকায় মায়ের মাজার এর সামনে অভিযান চালিয়ে এগারো কেজি গাঁজাসহ মাদক কারবারের সাথে যুক্ত তিনজনকে হাতেনাতে আটক করে।

মেলান্দহ থানার ওসি রাজু আহাম্মদ জানান, ১১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

মেলান্দহে ১১ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৭:৪৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪