ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে এইডস রোগী ২৮ জন কর্মশালায় প্রকাশ

কর্মশালায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. ফজলুল হক। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

১৯৮৯ সালে বাংলাদেশে এইডস রোগী শনাক্ত হবার পর থেকে জামালপুরে কোন এইডস রোগীর কথা শোনা না গেলেও ২৯ এপ্রিল এক কর্মশালায় প্রকাশ করা হয় জামালপুরে এ পর্যন্ত ২৮ জন ব্যক্তি এইচআইভি/এইডস রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে একাধিক হিজড়া সদস্যও আছে বলে জানা যায়।

জামালপুর সিভিল সার্জন কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. ফজলুল হক।

স্বাস্থ্য অধিদপ্তরের এইডস/এসটিডি কর্মসূচির সহযোগিতায় কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাইদুর রহমান। সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পরিচালক ডা. আনোয়ারুল আমিন আকন্দ, জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান, ভারপ্রাপ্ত ডেপুটি সিভিল সার্জন ডা. রাফিয়া বিনতে রউফ, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম প্রমুখ। কর্মশালা সঞ্চালনা করেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান। সভায় অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন।

কর্মশালায় জামালপুরে এইডস রোগের বিভিন্ন কারণ উল্লেখ করে ঝুঁকিগুলো চিহ্নিত করা হয়। বিশেষ করে যৌনপল্লীতে, ভ্রাম্যমাণ যৌনকর্মী এবং হিজড়াদের অনিরাপদ যৌনকর্ম, এদেরকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আওতায় না নিয়ে আসা, সেলুন, পরিবহন শ্রমিকদের ঝুঁকি নির্ণয় না করাসহ প্রচার কার্যক্রম স্থিমিত হয়ে পড়ায় বক্তারা শঙ্কা প্রকাশ করেন। অনতিবিলম্বে এইচআইভি/ এইডস প্রতিরোধে নানামুখী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। এ ক্ষেত্রে সরকারি, বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রতি গুরুত্বারোপ করা হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

জামালপুরে এইডস রোগী ২৮ জন কর্মশালায় প্রকাশ

আপডেট সময় ০৫:২৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪