ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শিশুদের নিরাপত্তায় পুলিশ প্রশাসনের ভূমিকা শীর্ষক সভা

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার অবস এন্ড ক্রাইম মো. সোহেল মাহমুদ। ছবি: বাংলারচিঠিডটকম

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অবস এন্ড ক্রাইম) মো. সোহেল মাহমুদ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘সবার আগে শিশু, এই নীতিতে অটল থেকে ভাববো সকল কিছু’ এ শ্লোগান সামনে রেখে ২৪ এপ্রিল জামালপুরে শিশুদের নিরাপত্তায় পুলিশ প্রশাসন ও অংশীজনের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অবস এন্ড ক্রাইম) মো. সোহেল মাহমুদ।

পুলিশ সুপারের সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহরাব হোসেন, জেলা প্রবেশন কর্মকর্তা আব্দুস সালাম, জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান, জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ, নারী ও শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা জ্যোৎস্না বেগম, ওয়ার্ল্ড ভিশনের অ্যাডভোকেসি বিশেষজ্ঞ তানজিমুল ইসলাম, জামালপুর এপির এরিয়ার ম্যানেজার সাগর ডি কস্তা, শিশু ফোরামের সহসভাপতি অর্পা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘ, জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন।

সভায় ৩০ জন পুলিশ কর্মকর্তা, সদস্য, প্রবেশন কর্মকর্তাসহ ৪০ জন অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, শিশুদের সর্বোত্তম সুরক্ষায় স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে শিশু আইন প্রণয়ন করেন। সময়ের প্রয়োজন ও চাহিদা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে শিশু আইনটি সংশোধন করে সময়োপযোগী করেন। সরকার ঘোষিত স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে হলে আজকের শিশুদের শুধু নিরাপত্তাই নয় শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, কারিগরি এবং তথ্য-প্রযুক্তিসহ দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরনের সচেতনমূলক অনুষ্ঠান প্রত্যেক থানা ও কমিউনিটিতে আয়োজন করার জন্য তিনি ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, হংকং এর আর্থিক সহায়তায় ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর, শরিফপুর ও জামালপুর পৌরসভায় ১০ বছর মেয়াদী জামালপুর এরিয়া প্রোগ্রামের আওতায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ সভাটি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, স্মার্টফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করা, বেপোরোয়া মোটরসাইকেল চালানো বন্ধ করা, বিভিন্ন ওয়াজ মাহফিল ও মসজিদ নির্মাণ কাজে শিশুদের দিয়ে রাস্তায় চাঁদা তোলা বন্ধ করা, অটোরিকশা চালনাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের বিরত রাখা, ধর্মীয় অনুশাসন এবং শুদ্ধ সংস্কৃতি চর্চায় শিশুদের নিবিড়ভাবে যুক্ত করতে পারলেই শিশুরা নিরাপদে থাকবে।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

শিশুদের নিরাপত্তায় পুলিশ প্রশাসনের ভূমিকা শীর্ষক সভা

আপডেট সময় ০৩:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪